থানচি প্রতিনিধি | ০৮:১৭ পিএম, ২০২০-১২-২৯
বান্দরবানে থানচির ৪ সরকারী উন্নয়ন প্রতিষ্ঠানের প্রায় শতকোটি টাকার ব্যয়ের ২২টি প্রকল্পের বাস্তবায়নের নির্মান কাজ চলমান প্রকল্পের ভিত্তিপ্রস্তর শুভ উদ্ভোধন ও সদ্য বাস্তবায়িত প্রকল্পের , কালভার্ট সেতু, বৌদ্ধ বিহারসহ অসংখ্য প্রকল্পের শুভ উদ্ভোধনে কাল বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর থানচি উপজেলায় সরকারী সফরে আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি । এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মশতবর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি, রাঙ্গামাটি জেলা সাজেক হতে থানচি পর্যন্ত বাইসাইকেল প্রতিযোগীতা সমাপনি অনুষ্ঠান শুভ উদ্ভোধন ও বিজয়ীদের পুরস্কার বিতরন এবং থানচি কলেজ প্রাঙ্গনের সরকারী কর্মকর্তা ও জনসাধারনে সাথে এক মত বিনিময় সভা যোগ দিবেন ।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী থানচি আগমনে উপলক্ষ্যে থানচি উপজেলা প্রশাসন ,উপজেলা পরিষদ, আইন শৃংঙ্খলা বাহিনী যৌথ আয়োজনের নিরাপত্তা বেষ্ঠনিসহ সকল ধরনে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন ।
উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সমাজসেবী সংগঠনের থানচি উপজেলা জিরো পয়েন্ট হতে কলেজ রোড, উপজেলা পরিষদ রোডে অভিনন্দন ও শুভেচ্ছা ব্যানারের ১০-১২টি গেইট, তোরন ফেস্টুন সোভা পাচ্ছে । থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা বলেন, পার্বত্য মন্ত্রনালয়ের মন্ত্রী আগমনে কঠোর নিরাপত্তাসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে । মাননীয় মন্ত্রীর মহোদয় দুইদিনের সফরের সকল ধরনে সহযোগীতা এবং স্বতষ্ফুর্ত অংশগ্রহন সাফল্যমন্ডিত করার আহবান জনান।
সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর( এলজিইডি), শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ ৪টি সরকারী উন্নয়ন প্রতিষ্ঠানে সদ্য বাস্তবায়িত প্রকল্প মধ্যে থানচি কলেজ একাডেমিক ভবন, ছাত্রীনিবাস,ছাংদাক পাড়া সেতু, ডুকলো ঝিড়িতে সেতু,থানচি বলিপাড়া সড়কে ৩টি বিদ্যমান সেতু,ছাংদাক পাড়া বৌদ্ধ বিহারের (ক্যাংঘর) নারিকেল পাড়া বৌদ্ধ বিহারের (ক্যাংঘর), মৈত্রী শিশু সদনে শিশুদের হোষ্টেল ভবন,থানচি রেষ্ট হাউজের যাওয়ার রাস্তা,শুভ উদ্ভোধন করবেন।
এছাড়াও সদ্য বাস্তবায়নের চলমান প্রকল্পের মধ্যে থানচি আলিকদম সড়কে ইন্দুই ম্রো পাড়া যাওয়ার রাস্তা,থানচি বলিপাড়া যাওয়ার রাস্তা, থানচি জিন্না পাড়া যাওয়ার রাস্তা,থানচি কলেজ রাস্তা, থানচি সদর ইহে ছাংদাক পাড়া যাওয়ার রাস্তা, বলিপাড়া ইউনিয়নের সাংগু সেতু, সোনাখালে সেতু, সাখয় কমন্ডার পাড়া স্কুল, বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন, করুনা শিশু সদনের ছাত্র হোষ্টেলসহ অসংখ্য প্রকল্পের ভিত্তপ্রস্তর শুভ উদ্ভোধন করবেন ।
থানচি হেডম্যান পাড়া বাসিন্দা গন বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যান বিভাগের ৩য় বর্ষে ছাত্রী শৈমেসাইন মারমা বলেন, অচিরে বিদ্যমান প্রকল্পের পূর্নবাস্তবায়ন হলে থানচি উপজেলা একটি মডেল উপজেলা হিসেবে রুপান্তরিত হবে বলে সাংবাদিকদের মত দিয়েছে ।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited